হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ট্রাকচাপায় বৃদ্ধা ২ বোন নিহত

 কুমিল্লা প্রতিনিধি 

দুর্ঘটনাস্থল। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার লাকসাম উপজেলায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের চাপায় বৃদ্ধা দুই বোন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উত্তরদা ইউনিয়নের রাজাপুর দরবার শরিফ গেটসংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলেন উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা মৃত মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) এবং তাঁর বড় বোন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তাঁরা খিলা উত্তর বাজার এলাকায় সড়কের পূর্ব দিক থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

লাকসামে দশম শ্রেণির ছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, ২৩ জনের বিরুদ্ধে মামলা

বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার, অবমুক্ত হবে গাজীপুর সাফারি পার্কে

অনুমোদন ছাড়াই ইতালিতে মাসের পর মাস, বেতন-ভাতা নিচ্ছেন চৌদ্দগ্রামের শিক্ষিকা

মাদক সেবনকারীদের পুলিশে দেওয়ার জেরে দুই যুবককে মারধর

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত আবদুল্লাহ, অনুপস্থিত ৬ চিকিৎসককে শোকজ

চৌদ্দগ্রামে ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ডাকাতিয়া নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার

কুমিল্লায় ঈদের প্রধান জামাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা

‘আমার সন্তানটাকে তুমি দেখে রেখো’—আত্মহত্যার আগে স্ত্রীকে বিকাশকর্মীর শেষ মেসেজ

দেবিদ্বারে ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার