হোম > সারা দেশ > কুমিল্লা

রাষ্ট্রপতি সাড়া না দেওয়ায় অনিশ্চিত কুবির দ্বিতীয় সমাবর্তন

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন চলতি বছরের নভেম্বরে হওয়ার কথা থাকলেও আচার্যের (রাষ্ট্রপতি) কাছ থেকে এখনো অনুমতি পাওয়া যায়নি। ফলে সমাবর্তনের আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. হায়দার আলী এই তথ্য জানান।

তথ্যমতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক হয়ে গেলেও সমাবর্তন হয়েছে মাত্র একবার। দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে এ নিয়ে দুইবার তারিখ পরিবর্তন করে নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো আচার্যের অনুমতি পাওয়া যায়নি। ফলে সমাবর্তন আদৌ নভেম্বরে হবে কি না সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ ব্যাপারে কুবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘নভেম্বরে সমাবর্তন আয়োজনের জন্য আমরা এখনো মহামান্য রাষ্ট্রপতির অনুমতি পাইনি। অনুমতি পেলে নভেম্বরেই দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।’

সমাবর্তনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ডেটা কালেকশনসহ সবকিছু প্রস্তুত। এখন অনুমতি পেলেই সমাবর্তন অনুষ্ঠিত হবে, আর অনুমতি না পেলে হবে না।’

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর উপাচার্য ঘোষণা দেন ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এরপর তা পরিবর্তন করে গত ১৮ মে উপাচার্য ঘোষণা দেন আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

কাস্টমস কর্মকর্তা হত্যা: লাশ নিয়ে স্বজনদের আর্তনাদ

কুমিল্লায় টানা তিন দিন সংঘর্ষ, এলাকায় পুলিশ মোতায়েন

মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে বাসচাপায় বাবা নিহত

তনু হত্যা মামলা: তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর

কুমিল্লায় রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

রেললাইনে বসে ধূমপান, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় নতুন চার জাতের ব্রি ধানে ভালো ফলন, আশাবাদী কৃষক

কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১৫

তনু হত্যা মামলা: গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন বাবা