হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় একসঙ্গে ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

 কুমিল্লা প্রতিনিধি 

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরের দিকে যেকোনো সময় এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন। কোন ট্রেনে কাটা পড়েছেন, বিষয়টি জানার চেষ্টা করছি। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ এসে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।

স্থানীয়রা জানান, ভোরে তাঁরা ট্রেনে কাটা পড়েন। তখন পর্যন্ত দুজন জীবিত ছিলেন। পরে তাঁরা মারা যান।

সদর রসূলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৮টার দিকে আমাদের রেলওয়ে স্টেশনের স্টাফরা ডিউটি করতে যান। তখন স্থানীয়দের কাছে ট্রেনে কাটা পড়ার বিষয়টা জেনে ঘটনাস্থলে যান। তিনি বলেন, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে গেছে। হয়তো যেকোনো একটি ট্রেনে কাটা পড়েছেন তাঁরা।’

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার