হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার-দোহাজারী রেলপথ উদ্বোধন ১১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে বহুল কাঙ্ক্ষিত কক্সবাজার-দোহাজারী রেললাইন প্রকল্পের উদ্বোধনের দিন। ১২ নভেম্বরের পরিবর্তে আগামী ১১ নভেম্বর উদ্বোধন করা হবে এই রেললাইন। 

আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সিরাজ-উদ-দৌলা খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সময় এক দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে ১১ নভেম্বর লিখে বিভিন্ন প্রস্তুতিও তৈরি করা হয়েছে। 

এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ১২ নভেম্বর উদ্বোধন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। 

রেলওয়ে সূত্র বলছে, উদ্বোধনের পর এই পথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে পারে ১ ডিসেম্বর। ইতিমধ্যে ঢাকা থেকে কক্সবাজার পথে ভাড়া প্রস্তাব করা হয়েছে। এই পথে নন-এসি অর্থাৎ শোভন চেয়ারে ৫১৫ টাকা ও এসি সিটে ৯৮৪ টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে। এসি সিটে ১৫ শতাংশ ভ্যাটসহ ভাড়া হবে ১ হাজার ১৩২ টাকা। ভ্যাটসহ এসি কেবিনে ১ হাজার ৩৬৩ ও এসি বার্থে ভাড়া পড়বে ২ হাজার ৩৬ টাকা।

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সার্জিও গোরের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার ২

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ডাকাতি, সাড়ে ৮ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণ লুট

কক্সবাজারে উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা, আহত ৫

কক্সবাজারে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩, আহত ২

কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন পার, শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলে উদ্ধার

দুর্নীতি মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা