হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবসে নানা আয়োজন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। ছবি: আজকের পত্রিকা

নানা আয়োজন ও কর্মসূচিতে দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। ‘পর্যটন ও টেকসই রূপান্তর’—এ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আজ শনিবার র‌্যালি, আলোচনা সভা, সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, পর্যটকদের ফুলেল শুভেচ্ছা জানানোসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পর্যটক, ব্যবসায়ী সংগঠন, লাইফ গার্ডসহ বিভিন্ন পর্যটনসেবা প্রদানকারীদের অংশগ্রহণে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

রঙিন টি-শার্ট, ঘোড়ার গাড়ি, ব্যান্ড দলের পরিবেশনা ও ট্যুরিস্ট পুলিশের সুসজ্জিত মোটরবাইকসহ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হোটেলমোটেল এলাকা প্রদক্ষিণ শেষে লাবণী বিচ পয়েন্টের উন্মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। সভায় কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগ রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ঘরোয়া পরিবেশের মতো আন্তরিক সেবা দেওয়া গেলে কক্সবাজারে পর্যটকের আগমন আরও বৃদ্ধি পাবে। তিনি পর্যটনসংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের সভাপতিত্বে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, হোটেলমোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদারসহ সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। ছবি: আজকের পত্রিকা

শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে সৈকতের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি অবস্থানরত পর্যটকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিকেলে মোটেল শৈবালে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া শহরের তারকা মানের হোটেল-রিসোর্ট দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করছে।

এ দিকে প্রথমবারের মতো কুতুবদিয়ায় দিবসটি পালন করা হয়েছে।

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ১৬১৩ বাড়িঘর ক্ষতিগ্রস্ত

কক্সবাজারে বন্যায় সবজির দাম বেড়ে দ্বিগুণ, খেত ও বীজতলা নষ্ট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩

বন্যার্ত মানুষের পুনর্বাসনে মনোযোগ দেবে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

সাগরে ট্রলারডুবির ঘটনায় ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে শিশু ও তরুণের মৃত্যু

সার ও ভোজ্যতেল পাচার, ফেরার পথে প্রায় সাড়ে ১২ লাখ টাকাসহ আটক ২

চকরিয়ায় বন্যাকবলিত মানুষ আক্রান্ত হচ্ছে পানিবাহিত নানা রোগে