হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারের ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

আজ সকাল ১০টার দিকে মেরিন ড্রাইভের রেজু ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মো. সায়েমের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে মেরিন ড্রাইভের রেজু ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত উদ্ধার পর্যটকের নাম মোহাম্মদ সায়েম। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।

এর আগে গতকাল শনিবার দুপুরে বন্ধু আরমানকে সঙ্গে নিয়ে ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সায়েম সাগরে তলিয়ে যান। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা সায়েমকে উদ্ধারে অভিযান শুরু করেন।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, সকালে রেজু খালের মোহনা দিয়ে সায়েমের মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয় জেলেরা। এরপর কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা গিয়ে সায়েমের মরদেহ উদ্ধার করেন।

ট্যুরিস্ট পুলিশ ইনানী সাবজোনের পরিদর্শক গাজী আতাউর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে পর্যটকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজারে ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন

‘ঘুষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভুল

আগামীকাল বিশ্ব শরণার্থী দিবস: রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে বেড়েছে অনিশ্চয়তা

টেকনাফে ব্যবসায়ী অপহরণ: মুক্তিপণে পেলেন মুক্তি

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী