হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত চালকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

মো. ওসমান গণি। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত মো. ওসমান গণি (২২) মারা গেছেন। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন।

গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান গণি উপজেলার হারবাং ইউনিয়নের বাজারপাড়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।

চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মেহেদী হাসান বলেন, গতকাল বিকেলে মহাসড়কের মেধাকচ্ছপিয়া এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ওসমান গণি গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে নিকটস্থ মালুমঘাটের মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও বলেন, চমেকে চিকিৎসাধীন অবস্থায় ওসমান গণি আজ সকাল সাড়ে ৬টার দিকে মারা যান। দুর্ঘটনাকবলিত পিকআপ ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দুই সহোদর আটক

উখিয়ায় ৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

অপসারণ হয়নি আগের চার খুঁটি, ঝুঁকিতে সেতু

টেকনাফে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

সিটি করপোরেশন করার উদ্যোগ: বাড়ছে কক্সবাজারের পরিধি

সাগরপাড়ে স্ক্যাম চক্রের ঘাঁটি

বাবার হাত ধরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল কথা, প্রাণ গেল চাঁদের গাড়ির ধাক্কায়

সেন্ট মার্টিনে খতনা করানো অর্ধশতাধিক শিশুর ক্ষতস্থানে সংক্রমণ, হাসপাতালে ২

কক্সবাজার ভ্রমণে এসে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু