হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারে পাচারকালে ৩৭৫ বস্তা সিমেন্টসহ আটক ৮

কক্সবাজার প্রতিনিধি

সিমেন্টসহ আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনাসংলগ্ন এলাকায় মিয়ানমারে পাচারকালে সিমেন্টবাহী একটি ফিশিং ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল অভিযানে নামে। এরপর বাঁকখালী নদীর মোহনা এলাকায় একটি সন্দেহজনক ফিশিং ট্রলার থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য ট্রলারে ভর্তি করা ৩৭৫ বস্তা সিমেন্ট পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ট্রলারসহ আটজন পাচারকারীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

জব্দ করা বোট, আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড এই ধরনের অভিযান থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

৩টি হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার, র‍্যাবের মোটরসাইকেলে আগুন

চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রমজানের পর সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে টমটমচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানে ঢুকে পড়ল পিকআপ ভ্যান, বৃদ্ধ নিহত

উখিয়ায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

হাসপাতালে চিকিৎসা নিতে এসে লিফটের নিচে পড়ে মৃত্যু, ৪ দিন পর লাশ উদ্ধার

গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু