হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সৈকতে ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা নিহত, পুলিশি হেফাজতে তরুণী

কক্সবাজার প্রতিনিধি

খোরশেদ আলম। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খোরশেদ আলম (২২) নামের এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সমুদ্রসৈকতের কবিতা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর তাঁর সঙ্গে থাকা এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত খোরশেদ আলম কক্সবাজার শহরের ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা খোরশেদ আলমের ওপর হামলা চালায়। এ সময় তিনি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর পেট ও পায়ে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। খোরশেদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাতে শহরে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে হাসপাতালের সামনে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ভিড় করেন।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হক বলেন, পূর্বপরিকল্পিতভাবে খোরশেদ আলমের ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কানন বড়ুয়া বিশাল বলেন, নিহত খোরশেদ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সম্মুখ যোদ্ধা। তাঁকে কারা, কেন হত্যা করল, তার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাই।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত ব্যক্তির সঙ্গে থাকা এক নারী পুলিশের হেফাজতে রয়েছে।

ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ করেছে কক্সবাজার সরকারি কলেজ

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

চকরিয়ায় কোরবানির জন্য প্রস্তুত ৪৪ হাজার পশু

সাঁতরে নদী পার হয়ে ফুটবল খেলতে যাচ্ছিল, ডুবে মৃত্যু কিশোরের

যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এআরওর প্রধান নিহত, গুলিবিদ্ধ ২

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা তরুণ আটক

কক্সবাজারে ১৫০টি বৌদ্ধবিহারে বুদ্ধপূর্ণিমার আচার-অনুষ্ঠান

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি