হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী স্কুলের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. ইউনুস (২৪)। তিনি রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফয়েজ আহমদের ছেলে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের নারী সদস্য আলম শাইর জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন যুবক। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত অন্তত ৪০

কক্সবাজারে শ্মশান দখল করে লবণ ও চিংড়ি চাষ, বিপাকে রাখাইন সম্প্রদায়

রামুতে ছেলের গুলিতে আহত বাবা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ভারতে ৫ মাস কারাভোগের পর বাংলাদেশে ফিরছেন ৯১ জেলে

টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯ মানব পাচারকারী

কক্সবাজারে কালভার্ট নির্মাণকালে পাহাড়ধস, ২ শ্রমিকের মৃত্যু

উখিয়ায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, স্বামী ও শাশুড়ি আটক

টেকনাফে শিশুকে অপহরণচেষ্টা, আটক ৩

কক্সবাজার শহরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২