হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুবদিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে আবদুল্লাহ (১) ও জোসনা আকতার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় মৌলভি বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া আবদুল্লাহ কক্সবাজার পৌরসভার চরপাড়া এলাকার ইলিয়াসের ছেলে ও জোসনা আকতার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ি এলাকার কবির আহমদের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. ইলিয়াস ও তাঁর স্ত্রী কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকায় শুঁটকি শুকানোর জন্য শ্রমিক হিসেবে কাজ করতে আসেন। আবদুল্লাহ ছোট হওয়ায় তার দেখাশোনার জন্য ইলিয়াসের শালার মেয়ে জোসনা আকতারকে নিয়ে আসেন। শনিবার সকাল ৯টার দিকে খেলতে গিয়ে আবদুল্লাহ পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধারের জন্য জোসনা আকতার পানিতে নামে। এ সময় দুজনেই পানিতে ডুবে যায়।

আশপাশের লোকজন সেখান থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনদুপুরে অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে পল্লিচিকিৎসককে অপহরণ

চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

কক্সবাজারের ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন

‘ঘুষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভুল

আগামীকাল বিশ্ব শরণার্থী দিবস: রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে বেড়েছে অনিশ্চয়তা

টেকনাফে ব্যবসায়ী অপহরণ: মুক্তিপণে পেলেন মুক্তি

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি