হোম > সারা দেশ > কক্সবাজার

ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ১৩ রোহিঙ্গা ও ২ আশ্রয়দাতা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

আটক রোহিঙ্গা শরণার্থীরা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় আবদুল্লাহ ম্যানশন নামের ভাড়া বাসায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ১৩ জন রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা দুজনকে আটক করেছে র‍্যাব-১৫।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (লথ অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক। তিনি জানান, অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সোমবার রাতে র‍্যাব-১৫, সিপিসি-১-এর (টেকনাফ ক্যাম্প) একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে টেকনাফ পৌরসভার কে কে পাড়ার আব্দুল্লাহ ম্যানশন থেকে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের আশ্রয়দাতা বাড়ির মালিক ও কেয়ারটেকারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে বসবাসের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হচ্ছে। সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

চকরিয়ায় কোরবানির জন্য প্রস্তুত ৪৪ হাজার পশু

সাঁতরে নদী পার হয়ে ফুটবল খেলতে যাচ্ছিল, ডুবে মৃত্যু কিশোরের

যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এআরওর প্রধান নিহত, গুলিবিদ্ধ ২

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা তরুণ আটক

কক্সবাজারে ১৫০টি বৌদ্ধবিহারে বুদ্ধপূর্ণিমার আচার-অনুষ্ঠান

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ে নিহত