হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ 

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ফলে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে। এ কারণেই আজ সকাল থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সকালে কেয়ারি সিন্দাবাদ, বার আউলিয়া ও আটলান্টিক জাহাজে করে দ্বীপ ভ্রমণে যান প্রায় ১ হাজার পর্যটক। বিকেলে ৬০০ পর্যটক দ্বীপ ছাড়লেও প্রায় ৪০০ পর্যটক দ্বীপে থেকে যান।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন,  দ্বীপের বিভিন্ন হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজে চার শতাধিক পর্যটক অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে। বৈরী আবহাওয়া কাটিয়ে না ওঠা পর্যন্ত তাঁদের দ্বীপে অবস্থান করতে হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় এই রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকেরা সতর্কসংকেত উঠে গেলে ফিরতে পারবেন।

কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন

‘ঘুষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভুল

আগামীকাল বিশ্ব শরণার্থী দিবস: রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে বেড়েছে অনিশ্চয়তা

টেকনাফে ব্যবসায়ী অপহরণ: মুক্তিপণে পেলেন মুক্তি

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী