হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগর থেকে দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি 

১ কেজি ১৬৬.২০ গ্রাম স্বর্ণসহ মো. মমিন নামের এক ব্যক্তিকে রোববার রাত ৮টার দিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা মূল্যের ১ কেজি ১৬৬.২০ গ্রাম স্বর্ণসহ মো. মমিন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাত ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) গয়েশপুর বিওপির সদস্যরা মান্ত ইউনিয়নের পিচমোড় থেকে এই স্বর্ণসহ তাঁকে আটক করে।

রাত সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ গয়েশপুর বিওপির হাবিলদার শিশিরের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত ইউনিয়নের পিচমোড় থেকে আটটি স্বর্ণের বার এবং ছোট একটি স্বর্ণের টুকরাসহ গয়েশপুরের তেতুল মণ্ডলের ছেলে মো. মমিনকে আটক করে। তিনি বাইসাইকেলে স্বর্ণের বারগুলো ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ১৬৬.২০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। মো. মমিনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা দিয়ে জীবননগর থানায় সোপর্দ করেছে। আর স্বর্ণগুলো চুয়াডাঙ্গার সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বসতবাড়ির দেয়ালে ‘ফিরছি ডিসেম্বরে’ স্লোগান, তদন্তে স্কুলছাত্রীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

চুয়াডাঙ্গা শহরে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেটের দোকান, ধূমপানে জড়াচ্ছে শিক্ষার্থীরা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

তিন দফা দাবিতে জীবননগরে রূপসা এক্সপ্রেস আটকে অবরোধ, তিন ঘণ্টা পর প্রত্যাহার

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দ

এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত

চুয়াডাঙ্গায় শিক্ষকদের নতুন বেতন নির্ধারণের নামে অর্থ আদায়ের অভিযোগ

লংমার্চের নামে গাড়ি মার্চ করছে ১১ দলীয় ঐক্য জোট: সংস্কৃতিমন্ত্রী

চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন