হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পিস্তল ও গুলিসহ সেনাবাহিনীর হাতে আটক ১ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় অত্যাধুনিক পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার মোবারকপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক শাহারুল ইসলাম (৩৭) দর্শনার মোবারকপাড়ার পেয়ার আলীর ছেলে। তাঁর কাছ থেকে অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দর্শনার মোবারকপাড়ায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। অভিযানে শাহারুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তাঁর বাড়ির পেছন থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার কো হয়।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল আবদীন এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

শখ করে পাখি ভ্যান চালাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, স্কুলছাত্রের মৃত্যু

মজার ছলে কথা-কাটাকাটি, বাড়িতে অভিযোগ দিতে গেলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চায়ের আড্ডায় বাগ্‌বিতণ্ডা, কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবক কারাগারে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

ছাত্রদল নেতার গায়ে ফুটন্ত পানি নিক্ষেপের অভিযোগ আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে

চুয়াডাঙ্গায় পুলিশের সন্তান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

চুয়াডাঙ্গায় ভুল চিকিৎসার অভিযোগে সিভিল সার্জনসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ছেলেকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের আঘাত, লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণ গেল বাবার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৯

অটোরিকশা ও ভ্যানচালকদের সঙ্গে দ্বন্দ্বে চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ