হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জামানত হারালেন চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গার বর্তমান দুই চেয়ারম্যান

চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে এবার নতুন দুই মুখ নির্বাচিত হয়েছেন। আর জামানত বাজেয়াপ্ত হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস এবং আলমডাঙ্গা উপজেলার মো. আইয়ুব হোসেনের।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের নির্বাচনী ফলাফলে দেখা যায়, মোট ভোট পড়েছে ১ লাখ ১ হাজার ৩৮৮টি। এর মধ্যে বাতিল  হয়েছে ২ হাজার ৯৮৬টি। অর্থাৎ, বৈধ ভোট পড়েছে ৯৮ হাজার ৮০২টি।

শর্ত অনুসারে কোনো প্রার্থীকে জামানত টেকাতে হলে প্রয়োগকৃত বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ পেতে হয়। এখানে প্রার্থীকে জামানত টেকাতে প্রয়োজন ছিল ১২ হাজার ৩০০ ভোট। এই নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে ৫০ হাজার ৮১১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সভাপতি এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দারের ভাইপো নঈম হাসান জোয়ার্দ্দার। আর বর্তমান চেয়ারম্যান মো. আসাদুল হক বিশ্বাস আনারস প্রতীক নিয়ে ১১ হাজার ৪১৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এতে তিনি জামানত হারিয়েছেন।

এদিকে আলমডাঙ্গায় মোট ভোট পড়েছে ৮০ হাজার ৭১৪টি। এর মধ্যে বৈধ ভোট ৭৭ হাজার ৯৯৪টি। মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪০ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কে এম মঞ্জিলুর রহমান। দোয়াত-কলম প্রতীক নিয়ে ৬ হাজার ৩০৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন। এদিকে নির্বাচনে জামানত টেকাতে তাঁর প্রয়োজন ছিল ৯ হাজার ৭৪৯ ভোট। এইসংখ্যক ভোট না পাওয়ায় তিনি জামানত হারিয়েছেন।

রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা বলেন, সদ্য সাবেক দুজন জামানত হারিয়েছেন। জামানতের সব হিসাব এখনো করা হয়নি। বিস্তারিত পরে বলা যাবে।

জীবননগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার

জীবননগর উপজেলা আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ওএমএসের চাল-আটা অবৈধ মজুত, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধন, চালু হওয়া নিয়ে শঙ্কা

দর্শনা সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

জীবননগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

নারী নৃত্যশিল্পীর আত্মহত্যা, মরদেহ দাফনে বাধা

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু: ক্যালেন্ডার মেনে বাজারজাত করার নির্দেশ