হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গার ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিশ্বজিৎ সাহা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহার ছেলে।

পুলিশ জানায়, গত ২৪ জুন সদরের গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর চালায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ছয়জন। এ সময় আফজাল হোসেনকে মারধরও করা হয়। ওই ঘটনায় গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন আফজাল হোসেন। ওই মামলার প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, দুপুর ১২টার দিকে বেলগাছি রেলগেট এলাকায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে স্থানীয়রা উত্তম-মধ্যম দেয়। পরে সাধারণ জনগণই পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিশ্বজিৎ সাহাকে পুলিশের কাছে তুলে দেয়।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তাঁকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

শখ করে পাখি ভ্যান চালাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, স্কুলছাত্রের মৃত্যু

মজার ছলে কথা-কাটাকাটি, বাড়িতে অভিযোগ দিতে গেলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চায়ের আড্ডায় বাগ্‌বিতণ্ডা, কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবক কারাগারে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

ছাত্রদল নেতার গায়ে ফুটন্ত পানি নিক্ষেপের অভিযোগ আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে

চুয়াডাঙ্গায় পুলিশের সন্তান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

চুয়াডাঙ্গায় ভুল চিকিৎসার অভিযোগে সিভিল সার্জনসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ছেলেকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের আঘাত, লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণ গেল বাবার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৯

অটোরিকশা ও ভ্যানচালকদের সঙ্গে দ্বন্দ্বে চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ