হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ড্রেন থেকে ১০ কেজি রুপার গয়না উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ড্রেন থেকে ১০ কেজি রুপার গয়না উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার বিকেলে উপজেলার মুন্সিপুর বিওপি এলাকায় চোরাচালান প্রতিরোধে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ অভিযানে এই উদ্ধারের ঘটনা ঘটে। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সার্বিক নির্দেশনায় মুন্সিপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার তাপস কুমার ঘোষ অভিযানের নেতৃত্ব দেন। গতকাল বিকেল ৫টার দিকে বিজিবি সদস্যরা সীমান্তের মূল পিলার ৯২/১০-আর থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে কিতাব মল্লিকের (৬০) বাড়িতে অভিযান চালান। এ সময় ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান তিনি। 

কিতাব মল্লিকের বাড়ির টিউবওয়েলের পানির ড্রেন থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় আটটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ১০ কেজি ভারতীয় রুপার গয়না পাওয়া যায়। পলাতক কিতাব মল্লিকের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার করা রুপার গয়না চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শখ করে পাখি ভ্যান চালাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, স্কুলছাত্রের মৃত্যু

মজার ছলে কথা-কাটাকাটি, বাড়িতে অভিযোগ দিতে গেলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চায়ের আড্ডায় বাগ্‌বিতণ্ডা, কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবক কারাগারে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

ছাত্রদল নেতার গায়ে ফুটন্ত পানি নিক্ষেপের অভিযোগ আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে

চুয়াডাঙ্গায় পুলিশের সন্তান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

চুয়াডাঙ্গায় ভুল চিকিৎসার অভিযোগে সিভিল সার্জনসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ছেলেকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের আঘাত, লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণ গেল বাবার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৯

অটোরিকশা ও ভ্যানচালকদের সঙ্গে দ্বন্দ্বে চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ