হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগর থেকে ৪৮ লাখ টাকার সোনাসহ আটক ১

চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি 

জব্দকৃত সোনা। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৪৮ লাখ টাকার সোনাসহ মো. আলমগীর হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে সোনাসহ আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রাত সাড়ে ৭টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা দেড়টার দিকে বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির টহল দল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। এ সময় জীবননগরের নব দুর্গাপুর গ্রামের বাসিন্দা মো. আলমগীর হোসেনকে আটক করা হয়। তিনি কিছু স্বীকার না করলেও তাঁর শরীর তল্লাশি করে তিনটি সোনার বার উদ্ধার করা হয়। সেগুলোর ওজন ৩৪৯ দশমিক ৩৩ গ্রাম। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে। আর সোনার বারগুলো আদালতের মাধ্যমে সরকারি জেলা কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বসতবাড়ির দেয়ালে ‘ফিরছি ডিসেম্বরে’ স্লোগান, তদন্তে স্কুলছাত্রীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

চুয়াডাঙ্গা শহরে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেটের দোকান, ধূমপানে জড়াচ্ছে শিক্ষার্থীরা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

তিন দফা দাবিতে জীবননগরে রূপসা এক্সপ্রেস আটকে অবরোধ, তিন ঘণ্টা পর প্রত্যাহার

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দ

এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত

চুয়াডাঙ্গায় শিক্ষকদের নতুন বেতন নির্ধারণের নামে অর্থ আদায়ের অভিযোগ

লংমার্চের নামে গাড়ি মার্চ করছে ১১ দলীয় ঐক্য জোট: সংস্কৃতিমন্ত্রী

চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন