হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদ্যপানে সুভাষ সরদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সুভাষ চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার বাসিন্দা।

সুভাষ সরদারের মেয়ে জামাই পিন্টু সরদার বলেন, একটু বেশি মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। গত বুধবার গভীর রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার রাত ২টার দিকে তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

শখ করে পাখি ভ্যান চালাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, স্কুলছাত্রের মৃত্যু

মজার ছলে কথা-কাটাকাটি, বাড়িতে অভিযোগ দিতে গেলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চায়ের আড্ডায় বাগ্‌বিতণ্ডা, কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবক কারাগারে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

ছাত্রদল নেতার গায়ে ফুটন্ত পানি নিক্ষেপের অভিযোগ আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে

চুয়াডাঙ্গায় পুলিশের সন্তান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

চুয়াডাঙ্গায় ভুল চিকিৎসার অভিযোগে সিভিল সার্জনসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ছেলেকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের আঘাত, লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণ গেল বাবার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৯

অটোরিকশা ও ভ্যানচালকদের সঙ্গে দ্বন্দ্বে চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ