হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর আলমগীর হোসেন (৪০) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার চিৎলা গ্রামের রাস্তার পাশের একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাই করতেই দুর্বৃত্তরা আলমগীর হোসেনকে হত্যা করেছে। আলমগীর উপজেলার ভালাইপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া আজকের পত্রিকাকে বলেন, গত বুধবার পাখিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আলমগীর হোসেন। রাতে বাড়ি না ফিরলে অনেক খোঁজাখুঁজি করা হয়। কোথাও না পেয়ে গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সকালে বাঁশবাগানে আলমগীরের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি শেখ গনি মিয়া আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শখ করে পাখি ভ্যান চালাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, স্কুলছাত্রের মৃত্যু

মজার ছলে কথা-কাটাকাটি, বাড়িতে অভিযোগ দিতে গেলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চায়ের আড্ডায় বাগ্‌বিতণ্ডা, কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবক কারাগারে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

ছাত্রদল নেতার গায়ে ফুটন্ত পানি নিক্ষেপের অভিযোগ আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে

চুয়াডাঙ্গায় পুলিশের সন্তান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

চুয়াডাঙ্গায় ভুল চিকিৎসার অভিযোগে সিভিল সার্জনসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ছেলেকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের আঘাত, লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণ গেল বাবার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৯

অটোরিকশা ও ভ্যানচালকদের সঙ্গে দ্বন্দ্বে চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ