হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের সংঘর্ষে যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। 

কুমিল্লার দেবিদ্বার সদরের নিউমার্কেট এলাকায় সংঘর্ষে প্রাণ হারান আব্দুর রাজ্জাক রুবেল। তিনি দেবিদ্বার উপজেলার বাড়েরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। 

দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া সংঘর্ষে ওই যুবক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। 

এ ছাড়া দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলী এহসান বিজয় বলেন, রুবেল নামে একজন হাসপাতালে মারা যান। এ ছাড়া ১২ জন আহতকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ছাড়া রংপুরে সংঘর্ষে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসক জানান, নিহতের নাম খুসরু আহমেদ (৩০)। তিনি রংপুর শহরের গুরাতিপাড়া এলাকার বাসিন্দা। 

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এ নিয়ে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে মুন্সিগঞ্জে দুজন এবং মাগুরায় একজন।

চট্টগ্রামে হানিফ পরিবহনের বাস থেকে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

চট্টগ্রামের কুদালা খালে বিষ প্রয়োগে দেশি মাছ নিধনের অভিযোগ

সৌদি আরবে বুলডোজার দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু

চন্দনাইশে কর্নেল অলি আহমদের আগমনকে কেন্দ্র করে বিএনপির বিক্ষোভ

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযান, অবৈধভাবে বালু তোলায় দেড় লাখ টাকা জরিমানা

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে নারীর লাশ

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রটোকল অফিসার সেজে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

ফটিকছড়িতে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

ইটভাটার মাটির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু