হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঘাইছড়ির ৯ কিলো সড়কে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে উল্টে গিয়ে ট্রাকচালকের সহকারী সাজ্জাদ হোসেন (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের শ্রমিক শহিদুল ইসলাম (২৫)। আজ বুধবার সকালে উপজেলার মারিশ্যা দীঘিনালা সড়কের ৯ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ বুধবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম থেকে বালুবোঝাই ট্রাকটি বাঘাইছড়ি সদরে আসছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। তাতে দুজন আহত হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত সাজ্জাদ হোসেন ফটিকছড়ি রাবারবাগান গ্রামের মৃত মো. আজাদ উদ্দিনের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহম্মেদ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন