হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে ২৪ ঘণ্টায় ৬৬ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটি জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯৯ জনের মধ্যে ৬৬ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ১৭। জেলা করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার রাতে পাওয়া প্রতিবেদনমতে, আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ৩৮ জন, কাপ্তাইয়ে ১৫ জন, জুরাছড়িতে পাঁচজন, লংগদুতে চারজন, কাউখালীতে তিনজন, নানিয়ারচরে একজন রয়েছেন। শনাক্তের হার ৩৩ দশমিক ১৭। 

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন। এ পর্যন্ত জেলায় নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৬৩৭ জনের। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয় ৩ হাজার ১৫৪ জন। এ হিসেবে জেলায় সামগ্রিক করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৭১। 
 
এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৪ হাজার ৯৯১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ হাজার ১৩৭ জন। রাঙামাটি সরকারি কলেজে হাসপাতালের অস্থায়ী আইসোলেশন সেন্টারে ভর্তি হয়ে সেবা নিচ্ছেন ৮ জন রোগী। বাকিরা ঘরে চিকিৎসা নিচ্ছে। 

জেলা করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, করোনায় আক্রান্ত হলে বা লক্ষণ দেখা দিলে রাঙামাটির সবাইকে ০১৭৩০৩২৪৭৭৫ নম্বরে যোগাযোগ করতে হবে।

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা