হোম > সারা দেশ > কুমিল্লা

এক জেলা পরিষদেই বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন চেয়ারম্যানসহ ৭ জন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সাতজন। এর মধ্যে চেয়ারম্যান, পাঁচজন সাধারণ সদস্য এবং একজন সংরক্ষিত নারী সদস্য। 

আজ রোববার শেষ দিনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তাঁদের ১০ জন সাধারণ সদস্য এবং ২ জন সংরক্ষিত নারী সদস্য। 

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান বাবলু। সদস্য পদে ৩ নম্বর ওয়ার্ডের নাসিম ইউসুফ রেইন, ৯ নম্বর ওয়ার্ডে আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ১২ নম্বর ওয়ার্ডে আবদুল কাইয়ুম চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান মজুমদার এবং ১৬ নম্বর ওয়ার্ডে আবদুর রহিম। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ড ৫ নম্বরে বিজয়ী হতে যাচ্ছেন তানজিনা আক্তার। 

আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন—সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে শামীমা আক্তার চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ডে সালমা আক্তার। সাধারণ ২ নম্বর ওয়ার্ডে আতিকুর রহমান, মজিবুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে ওমর ফারুক, মনির হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম, মো. সুমন, ৭ নম্বর ওয়ার্ডে কাজী আখলাকুর রহমান, আমির হোসেন চৌধুরী, মো. মুজিবুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডে মো. বিল্লাল হোসেন ভূইয়া। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ