হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরে পুলিশের অভিযানে দুইটি ড্রেজার মেশিন জব্দ

প্রতিনিধি

মুরাদনগর (কুমিল্লা): কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় দুইটি ড্রেজার মেশিন জব্দ করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় বিল থেকে মেশিন দুটি জব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থলে ড্রেজার মেশিনের মালিকদের না পাওয়ায় বাঙ্গরা বাজার থানায় একটি অজ্ঞাতনামা মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিমানারপাড় গ্রামের বিল্লাল হোসেন ওই বিলে প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে প্রভাব খাঁটিয়ে অবৈধ ড্রেজারের মাধ্যমে প্রায় ২-৩ বছর ধরে মাটি উত্তোলন করে আসছেন তিনি। স্থানীয় কৃষকদের অভিযোগ নাম মাত্র টাকা দিয়ে এরই মধ্যে আশ-পাশের প্রায় ৬ কানি (১৮০ শতাংশ) ফসলি জমির মাটি উত্তোলন করেছে বিল্লাল।

নাম প্রকাশ না করার সত্ত্বে স্থানীয় এক কৃষক জানান, এই সব ড্রেজারের জন্য এখন আর আগের মতো জমিতে ধান করতে পারেন না তাঁরা। ধীরে ধীরে সব ফসলি জমি নষ্ট করে ফেলছেন এই ভূমিদস্যুরা। এরা প্রথমে সামান্য একটু জমিতে ড্রেজার বসায় পরে আশ-পাশের জমি গুলো ভেঙে পরলে নাম মাত্র টাকা দিয়ে কিনে নেয়। বেশি কিছু বললে নানান ভয়ভীতি দেখায়। তাঁদেরকে নিয়ে খুব বিপদে আছেন তাঁরা। এসব অবৈধ ড্রেজার মালিকদের কঠিন সাজা দেওয়া উচিত বলে দাবি করেন তিনি।

অভিযান পরিচালনা করা কালীন সময় মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যন্ত ক্ষতিকর, যার জন্য বাঙ্গরা বাজার থানায় আজ প্রথমবারের মতো অভিযান শুরু করেছি। ড্রেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ