হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতের কোনো এক সময়ে উপজেলার দোহাজারী জামিজুরী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ আজ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর নাম সালমা আক্তার (৩৫)। তিনি বাক্‌প্রতিবন্ধী ছিলেন। প্রায় পাঁচ বছর আগে নুরুল হুদা নামের এক ব্যক্তি তাঁকে ওই এলাকায় নিয়ে আসেন। তবে তাঁর পারিবারিক পরিচয় সম্পর্কে স্পষ্ট তথ্য জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা বলেন, অভিযুক্ত নুরুল হুদা ইতিমধ্যে তাঁর দুই শিশুকন্যাকে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বড় মেয়ে নুর জাহান (৪) বর্তমানে দাদির সঙ্গে আছে। তাকেও একাধিকবার বিক্রির চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ ছাড়া মাত্র ১২ দিন বয়সী নবজাতক কন্যাকেও বিক্রির চেষ্টা করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। সন্তান জন্মের পরও সালমা আক্তারের ওপর শারীরিক নির্যাতন চালানো হতো।

এলাকাবাসীর ভাষ্য, সম্প্রতি চুরির অভিযোগে স্থানীয় বাসিন্দারা নুরুল হুদাকে আটক করে মারধর করে বেঁধে রেখেছিলেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ স্ত্রীকে হত্যা করে গোপনে দাফনের চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে অভিযুক্ত নুরুল হুদা পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা

চট্টগ্রামে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা

চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের সময়: ইতালির রাষ্ট্রদূত

চন্দনাইশে টানা বর্ষণ ও শঙ্খ নদীর পানি বৃদ্ধিতে লক্ষাধিক মানুষ পানিবন্দী

সাতকানিয়ার ৭৫ শতাংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত, সড়ক যোগাযোগ বন্ধ

রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই: হাইকোর্ট

চট্টগ্রামে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা