হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর: আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসার বরাদ্দ বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসার বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ। রোববার (৮ ফেব্রুয়ারি) বন্দরের পরিচালকের (প্রশাসন) সই করা এক আদেশে এই বরাদ্দ বাতিল করা হয়।

বন্দরের আদেশে বলা হয়, ১৫ জন কর্মচারীকে ২ ফেব্রুয়ারি জনস্বার্থে প্রেষণে মোংলা ও পায়রা বন্দরে বদলি করে সংযুক্ত করা হয়। বদলি করার পর তাঁদের নিজ নিজ বিভাগ থেকে অবমুক্ত করা হয়। অবমুক্তির তারিখ থেকে দুই কার্যদিবসে বদলি করা কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তবে তাঁরা এখনো বদলি করা কর্মস্থলে যোগ দেননি। এ জন্য তাঁদের অনুকূলে বরাদ্দ করা বাসা (যদি থাকে) বাতিল করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে আদেশে।

এরই মধ্যে বন্দর আন্দোলনে যুক্ত ১৫ কর্মচারীর স্থাবর-অস্থাবর সম্পদ তদন্ত করতে দুদককে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিমের সই করা এক চিঠিতে এই আবেদন জানানো হয়। চিঠিটি নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানোর পাশাপাশি এর অনুলিপি নৌপরিবহন উপদেষ্টার দপ্তর, দুদক এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দপ্তরে পাঠানো হয়। শ্রমিকদের বদলির আদেশে ৮ জনকে পটুয়াখালীর পায়রা বন্দরে এবং ৭ জনকে মোংলা বন্দরে বদলি করা হয়।

এই ১৫ কর্মচারীর মধ্যে রয়েছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও মো. ইব্রাহিম খোকন। অন্যরা হলেন মো. ফরিদুর রহমান, মোহাম্মদ শফি উদ্দিন, রাশিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মো. জহিরুল ইসলাম, খন্দকার মাসুদুজ্জামান, মো. হুমায়ুন কবীর (এসএস পেইন্টার), মো. শাকিল রায়হান, মানিক মিঝি, মো. শামসু মিয়া, মো. লিয়াকত আলী, আমিনুর রসুল বুলবুল ও মো. রাব্বানী।

কক্সবাজারে আশ্রয়শিবিরের বাইরে বাস করা ৬২২ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত

বন্দর সচল বললেন চেয়ারম্যান, বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র

চট্টগ্রাম বন্দর অচল, লাগাতার কর্মবিরতি শুরু

চট্টগ্রাম বন্দর এবার পুরো অচল হচ্ছে

কাল থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘটের ডাক

‘হাতজোড় করে বলছি, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না’, চট্টগ্রামে বিএনপির প্রার্থী

চট্টগ্রাম বন্দর: আন্দোলনে যুক্ত ১৫ জনের সম্পদ তদন্তের উদ্যোগ

কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামে অস্ত্র-মাদকসহ শাহজাহান চৌধুরীর অনুসারী গ্রেপ্তার

চট্টগ্রামে এনসিটি ইজারা: সংকট কাটছে না বন্দরের