হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্যা সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে: চট্টগ্রামে জামায়াত আমির

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জামায়াতে ইসলামীর আমিরসহ নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার কালীপুর লাব্বার দোকান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালীর বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরা হবে। এ সমস্যা সমাধানে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় বাঁশখালীর মানুষের দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করার প্রত্যাশা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম টিম সদস্য জাফর সাদেক, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, শামসুজ্জামান হেলালীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, বাঁশখালীতে পানিবন্দী দুই লক্ষাধিক মানুষ

সাতকানিয়ায় বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দী, বিশুদ্ধ পানির সংকট

অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা

চট্টগ্রামে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা

চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের সময়: ইতালির রাষ্ট্রদূত

চন্দনাইশে টানা বর্ষণ ও শঙ্খ নদীর পানি বৃদ্ধিতে লক্ষাধিক মানুষ পানিবন্দী

সাতকানিয়ার ৭৫ শতাংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত, সড়ক যোগাযোগ বন্ধ

রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই: হাইকোর্ট