হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ব্লিটজ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

সাপ্তাহিক ব্লিটজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মানহানির মামলা হয়েছে। রোববার (১৭ আগস্ট) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালতে মামলাটি করেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

বাদীপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আদালতে সাংবাদিকদের বলেন, শোয়েব চৌধুরী বানোয়াট ও বিদ্বেষপূর্ণ সংবাদ প্রকাশ করে ফাউন্ডেশন এবং এর চেয়ারম্যানের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছেন।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদী প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন মামলায় অভিযোগ করেন, তাঁর প্রতিষ্ঠান জাতিসংঘ অনুমোদিত, মানবিক ও অরাজনৈতিক একটি এনজিও।

এটি দরিদ্র ও দুর্যোগপ্রবণ মানুষের জন্য কাজ করে। অথচ নেপালের একটি প্রত্যন্ত অঞ্চলের ছোট মসজিদ নির্মাণকে কেন্দ্র করে শোয়েব চৌধুরী মিথ্যা প্রচার চালাচ্ছেন, যা তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত করছে।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪