হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লার বরুড়ায় জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ৫

কুমিল্লা প্রতিনিধি

হামলার সময় উভয় পক্ষের ধস্তাধস্তি। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল আলম হেলালের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের মুগজী টাওয়ার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ওই সময় জামায়াত প্রার্থীর গণসংযোগ চলাকালে বিএনপির কর্মীরা অতর্কিতভাবে গাড়িবহরে হামলা চালান। এতে অন্তত পাঁচজন আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল আলম হেলাল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচিতে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা সরে পড়ে।’

ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে শফিকুল আলম বলেন, এ ধরনের হামলা নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কাউছার আলম সেলিমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে উভয় পক্ষের গণসংযোগ কার্যক্রম চলছিল। একপর্যায়ে মুখোমুখি অবস্থান হলে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম বন্দর: নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন শ্রমিকনেতারা

নির্বাচনী নিরাপত্তায় চট্টগ্রামে যান চলাচলে নিষেধাজ্ঞা

চবিতে অভিনব কৌশলে গাছ পাচারের চেষ্টা, শিক্ষার্থীদের সহায়তায় জব্দ

কাটছে না অস্থিরতা, জাহাজজট বাড়ছে

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, আইনজীবীর বিরুদ্ধে নারীর মামলা

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম ‘আইনের মেলা’

পাহাড় কেটে ভবন নির্মাণ: যুবলীগ নেতা এলিটসহ ৭ জনের বিরুদ্ধে এফআইআর নিতে আদালতের নির্দেশ

চট্টগ্রামে শিক্ষা সফরে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ, থানায় ডায়েরি