হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে মজুত করা সার বেশি দামে বিক্রি, অর্থদণ্ড ও সার জব্দ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

রাউজানে অনুমোদন ছাড়া সার বিক্রি ও মজুতের পাশাপাশি কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এক দোকানিকে অর্থদণ্ড করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাউজানে অনুমোদন ছাড়া সার বিক্রি ও মজুতের পাশাপাশি কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের ফকিরহাট এলাকায় আরফান সিকদারের দোকানে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা সারের মধ্যে রয়েছে টিএসপি ৫৯ বস্তা, ডিএপি ১০ বস্তা ও এমওপি ২১ বস্তা। অভিযানে দোকানের মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অর্থদণ্ডের পাশাপাশি অবৈধভাবে বিক্রির জন্য মজুত করা সারগুলো জব্দ করা হয়েছে।’

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল বলেন, ‘এখন ভরা মৌসুম। কিছু ডিলার সার মজুত করছে, পাশাপাশি অতিরিক্ত দামে বিক্রি করছে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

যৌথ মহড়া দিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ

চুয়েটে এক দিনের নতুন ভিসি, শিক্ষার্থীদের এক দিনের শাটডাউন

চট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় এক হাজার মণ সিমেন্ট জব্দ

আনোয়ারায় ৩ ঘরে আগুন, ভূমি বিরোধ ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

পটিয়ায় বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ বিএনপি-যুবদলের দুই সহোদর নেতার বিরুদ্ধে

শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা অডিটে এসেছে জাতিসংঘ দল

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

ছোট্ট ফাতেমার হার্টে ছিদ্র, অর্থাভাবে থেমে আছে চিকিৎসা

মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম বোর্ডে ৬ কলেজে শতভাগ পাস, ৩ কলেজ পাসশূন্য