হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মাইজ পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. আবু বক্কর সিদ্দিক রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু শিক্ষার্থীরা হল, উপজেলার বড়হাতিয়া মাইজ পাড়া এলাকার প্রবাসী মনির আহমদের মেয়ে ফাতেমা জান্নাত সুমাইয়া (৯) এবং একই এলাকার প্রবাসী আবু তাহেরের মেয়ে তাসফিয়া তাবাচ্ছুম রাইসা(৯)। তারা দুজনই স্থানীয় মাইজ পাড়া নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এ ব্যাপারে নিহতদের চাচা সাইফুদ্দীন সাংবাদিকদের জানান, সকালে তারা দুজন পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হয়। পরে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া।

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট

পারকিতে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে কর্ণফুলী টানেল সার্ভিস এলাকা

ফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত

চট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে

চট্টগ্রামে পক্ষ পরিবর্তন করায় কর্মী হত্যা: নগর যুবদল নেতা জুয়েলসহ গ্রেপ্তার ২

যৌথ মহড়া দিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ