হোম > সারা দেশ > চট্টগ্রাম

চলন্ত ট্রেনের বগিতে উঠতে গিয়ে পা হারাল শিশু 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের দোহাজারী রেলওয়ে স্টেশনে তেলবাহী বগিতে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে এক শিশুর পা বিচ্ছিন্ন হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে দোহাজারী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পা হারানো শিশুর নাম সাইমন (১০)। সে দোহাজারী পৌরসভার ঈদপুকুরিয়া গ্রামের প্রবাসী সাইফুল আলমের ছেলে ও দোহাজারী কাছেমুল উলুম মাদরাসার কিতাবখানার ছাত্র।

দোহাজারী রেলওয়ে স্টেশনমাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, বেলা সাড়ে ৩টার দিকে তেলবাহী বগি দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় সেখানে খেলতে থাকা সাইমন লাফ দিয়ে বগিতে ওঠার চেষ্টাকালে সে বগির ফাঁকে পড়ে যায়। এ সময় তেলবাহী বগির চাকায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়।

এর আগে, আজ সকালে পাথরবোঝাই বগিতে লাফ দিয়ে ওঠার সময় একই এলাকার ফারুক নামে ১০ বছরের আরেক শিশু আহত হয় বলে জানায় স্থানীয়রা।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১