হোম > সারা দেশ > কুমিল্লা

কুসিক উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দেওয়া চার প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। 

আজ বৃহস্পতিবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। এ সময় তিন প্রার্থী ও একজন প্রার্থীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

মনোনয়নপত্র বৈধ হওয়ায় প্রার্থিতা নিশ্চিত হয়েছে যে চারজনের তারা হলেন—কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূর-উর রহমান মাহমুদ তানিম, বিএনপির বহিষ্কৃত নেতা কুসিকের দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও বহিষ্কৃত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন কায়সার।

যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়সীমা  ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি  ১৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ