হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচংয়ে চিরকুট লিখে গৃহবধূর ‘আত্মহত্যা’

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে সুমাইয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ চিরকুট লিখে ‘আত্মহত্যা’ করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা বুড়িচং উপজেলার ডুবাইরচর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর স্বামীর বাড়ি ঢাকার উত্তর বাসাবো এলাকায়। স্বামীর নাম নাছির উদ্দিন। 

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার উপপরিদর্শক রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯–এ কল পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ফাঁসিতে ঝোলানো গৃহবধূর লাশ উদ্ধার করি। তাঁর পাশেই একটি চিরকুট পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানতে পারব।’ 

চিরকুটে গৃহবধূ সুমাইয়া লেখেন, তাঁর শ্বশুরবাড়ির লোকজন ভালো। ১৫ দিন আগে দেবরকে নিয়ে বাবার বাড়িতে আসেন। অসুস্থ হওয়ায় ডাক্তার দেখান। রিপোর্টে ক্যানসার ধরা পড়ায় সুমাইয়া আত্মহত্যা করেন। কারণ, তাঁর মা–বাবার পক্ষে এত টাকা খরচ চালানো সম্ভব নয়। 

নিহত সুমাইয়ার ননদ কাজল বলেন, ‘চার মাস আগে সুমাইয়ার সঙ্গে তাঁর ভাই নাছিরের বিয়ে হয়। নাছিরের নিজস্ব যাত্রীবাহী বাস আছে। সেগুলো দেখাশোনা করে। বিয়ের পর থেকে সুমাইয়ার জ্বর–সর্দি হতো।’ তবে ক্যানসার ধরা পড়ার বিষয়টি তাঁরা জানতেন না বলে জানান তিনি। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ