হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে বিএমএর পিঠা উৎসব

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী জেলা শাখার আয়োজনে চিকিৎসকদের পারিবারিক মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে জেলার সর্বস্তরের চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন। 

বিএমএ নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা. এম এ নোমানের সভাপতিত্বে ও ডা. আবু নাসেরের সঞ্চালনায় বক্তব্য রাখে—নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুছ ছালাম, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ডা. ফজলে এলাহী খাঁন, সহসভাপতি ডা. নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক ডা. মো. মাহবুব রহমান, জেনারেল হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম। 

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডা. মাহফুজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ডা. সৈয়দ কামরুল হোসেন, ডা. তানিয়া পারভীনসহ মেডিকেল কলেজের শিক্ষক, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ। 

ডা. ফজলে এলাহী খাঁন বলেন, নোয়াখালীতে বিএমএ নিয়ে দীর্ঘদিনের যেই জটিলতা ছিল তা গত ডিসেম্বর মাসে অবসান হয়েছে। আগামী দিনে চিকিৎসকদের কল্যাণে বিএমএ জেলা শাখা কাজ করে যাবে বলেও জানান তিনি।

গ্যাস-সংকট: চট্টগ্রামে সবখানে গ্যাসে টান

পুলিশকে বোকা বানাতে নিজেকে ‘মিরাজ’ দাবি সন্ত্রাসী ডেভিড ইমনের

স্ত্রী-সন্তানসহ ঘুরতে গিয়ে তেলবাহী ওয়াগনে ২ পা ও হাত থেঁতলে গেল প্রবাসীর

ঘুম যে আর ভাঙবে না, জানে না শিশু রিজান

প্রাক্তন স্বামী দ্বারা ধর্ষণের শিকার ও অন্তঃসত্ত্বা: মামলার পর কারাগারে অভিযুক্ত

খালি কনটেইনারের জট কমাতে বাইরে নিতে চায় বন্দর, এনবিআরকে চিঠি

ভারত থেকে আনা নিম্নমানের চাল গছানোর চেষ্টা!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ে জাতীয় কমিশন গঠনের আহ্বান সাইফুল হকের

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর সীমান্তে গ্রেপ্তার

ফটিকছড়িতে বন্যায় ৩ নদীর ২৩ স্থানে ভাঙন, ঝুঁকিতে হাজারো বসতবাড়ি