হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই কিশোর গুরুতর আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

টেকনাফ হোয়াইক্যং জীম্বংখালী নাফ নদী সীমান্ত এলাকা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং জীম্বংখালী নাফ নদী সীমান্ত এলাকায় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে দুই কিশোর গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ কিশোরেরা হলো হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে সোহেল (১৫) এবং মোহাম্মদ ইউনুছের ছেলে ওবায়দুল্লাহ (১৪)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রোদ্রু। তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে সোহেল ও ওবায়দুল্লাহ হোয়াইক্যং জীম্বংখালী বিওপির পূর্ব পাশে নাফ নদীর সীমান্তবর্তী কেওড়াবাগানে লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে তারা দুজন গুলিবিদ্ধ হয়।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুই কিশোরকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ ওবায়দুল্লাহর মামা মোহাম্মদ ইসমাইল জানান, গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সোহেলের বাঁ পা ও হাতে গুলি লাগে এবং ওবায়দুল্লাহর মাথায় গুলি লেগেছে। বর্তমানে দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত

হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে দরজি খুন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, বাঁশখালীতে পানিবন্দী দুই লক্ষাধিক মানুষ

বন্যা সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে: চট্টগ্রামে জামায়াত আমির

সাতকানিয়ায় বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দী, বিশুদ্ধ পানির সংকট

অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনা

চট্টগ্রামে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা

চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু