হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার ১৮ ইঞ্চি করে খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় এবার ১৬টি জলকপাট ১৮ ইঞ্চি খুলে সেকেন্ডে ২৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে এমন তথ্য জানান কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের। 

তিনি বলেন, হ্রদের তীরবর্তী এলাকা এবং সড়কের ক্ষতি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। তবে পানি ছাড়লেও ভাটি অঞ্চলের কোনো ক্ষতি হবে না। প্রতি বছরের মতো এবারও ছাড়া হলো।  গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেন তিনি। 

এর আগে গত ২৫ আগস্ট সকাল ৮টা ১০মিনিট থেকে ১৬টি জলকপাট ছয় ইঞ্চি খুলে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। ওই দিন একটানা ছয় ঘণ্টা পানি ছাড়ার পর আবার বন্ধ রাখা হয়েছিল। এরপর পাঁচ ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা ৭টা ১৫মিনিট থেকে আবারও পানি ছাড়া হয়।

আরও পড়ুন–

 
 

অন্তর্বাসে লুকানো ছিল কোটি টাকার স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় আটক

চট্টগ্রাম নগরীতে ছিনতাই ও মাদক মামলায় গ্রেপ্তার ১৭

পটিয়ায় কলা চুরির ঘটনায় সংঘর্ষ, একজন নিহত

চট্টগ্রামে চারতলার বেলকনি থেকে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২৩

টানেল মোড়ে দুর্ঘটনা: মারা গেছে গর্ভের সন্তান আইসিইউতে অচেতন মা

টানেল দুর্ঘটনা: ‘আমার ৭ বছরের মেয়ে জানে না, তার মা আর নেই’

সাতকানিয়ায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

টানেল মোড়ে দুর্ঘটনা: মারা গেছে গর্ভের সন্তান, আইসিইউতে সংজ্ঞাহীন মা

পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, বোনের বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ