হোম > সারা দেশ > চট্টগ্রাম

খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ গেট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

গত কয়েক দিনের অতিবৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়েছে। ফলে বাঁধের ১৬টি দরজা দিয়ে পানি ছাড়া হচ্ছে। আজ শুক্রবার সকাল ১০টায় প্রতি দরজায় ৬ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। 

কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উজানের পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি প্রতিনিয়ত বাড়ছে। গতকাল বৃহস্পতিবার হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭ দশমিক ৫৪ ফুট মীন সি লেভেল (এমএসএল), যা রুলকার্ভ থেকে ছয় ফুট ওপরে। 

এ টি এম আব্দুজ্জাহ আরও বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আজ পানিবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট ৬ ইঞ্চি করে ছেড়ে দিয়েছি। প্রতি সেকেন্ডে এই গেট দিয়ে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। তবে কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। 

বিদ্যুৎকেন্দ্রের গণবিজ্ঞপ্তিতে জানা গেছে, কেন্দ্রের পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ড আরও ২৫ হাজার কিউসেক পানি  নিষ্কাশিত হচ্ছে।  

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি ইউনিট থেকে সর্বমোট ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪