হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে গরু নিয়ে ফেরার পথে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

মো. নাছির উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কোরবানির গরু কিনে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় মো. নাছির উদ্দিন (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টায় উপজেলার সলিমপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার জামাল উদ্দিনের ছেলে। তিনি সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সলিমপুর ড্রিম স্টিল রি-রোলিং মিলস মাঠে বসা অস্থায়ী পশুর হাট থেকে রাতে একটি গরু কিনে বাড়ি ফিরে যাচ্ছিলেন নাছির। সলিমপুর এলাকায় গরু নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন তিনি।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগুন-লোহার জীবনে ৫৫ বছর, এখনো থামেননি অরুণ কর্মকার

চট্টগ্রামের কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত, আহত ৭

চিটাগং চেম্বারের সভাপতি হলেন আমিরুল হক

জঙ্গল সলিমপুরে বিপুল টাকার সাম্রাজ্য রক্ষায় হামলা, র‍্যাব সদস্যরা অক্ষত: এসপি মাসুদ

জঙ্গল সলিমপুর: বুলডোজার দিয়ে র‍্যাব ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা, এক্সকাভেটর দিয়ে খুঁড়ল রাস্তা

জঙ্গল সলিমপুরে র‍্যাবের ক্যাম্পে ইয়াসিন বাহিনীর গুলি

চবি ছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় ধরা ছাত্রদল নেতা

চট্টগ্রাম বন্দরের পথে কনটেইনার জাহাজে নাবিকের মৃত্যু

চট্টগ্রামে খেলার সময় দেয়াল ধসে শিশু নিহত

চসিকে ১৫৫৭ কর্মচারীকে স্থায়ী করার উদ্যোগ সাহসী পদক্ষেপ: মেয়র শাহাদাত