চট্টগ্রাম নগরের আরেফিন নগর এলাকায় সীমানা দেয়ালের গেট ধরে ঝোলার সময় দেয়াল ধসে মো. জয়নাল নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু এবং আরও দুই শিশু আহত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে বায়েজিদ থানাধীন আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনির মুখে এই দুর্ঘটনা ঘটে। রোববার বিকেলে এই ঘটনার বিষয়ে জানাজানি হয়। নিহত শিশুর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনির মুখ এলাকায় গেটসহ একটি সীমানা দেয়াল ধসে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আঘাত পায়। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনার সময় নিহত ও আহত শিশুরা একসঙ্গে খেলছিল। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি এলাকায় পাওনা ৩০০ টাকার বিরোধের জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হুমায়ুন কবির (৪৪) নামের একজনকে আটক করেছে পুলিশ।
১৭ মিনিট আগে
বগুড়ায় অনৈতিক সম্পর্কের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এএসআই রবিউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রথমে তিনি নিজ বাসায় আত্মহত্যার চেষ্টা করেন এবং পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
১৮ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণবঙ্গের যাত্রীবাহী বাস চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় অবৈধ সিএনজি অটোরিকশা-প্রাইভেট কার স্ট্যান্ডের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
৩১ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কোরবানির হাটে ছোট ও মাঝারি গরুর বিক্রি ভালো হলেও বড় গরুর চাহিদা কম থাকায় অনেক খামারি হতাশ হয়েছেন। ফলে খামারিরা অতিরিক্ত খরচ ও বাজারে বিক্রির জটিলতা এড়াতে বড় গরু নিয়ে চট্টগ্রাম শহরসহ সমতলের হাটে যাচ্ছেন।
৩৭ মিনিট আগে