হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মেরিন একাডেমি

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।

এবার অ্যালামনাই অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেন ইন্টারন্যাশনাল এমপ্লয়ার্স কাউন্সিল-আইমেকের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন বেলাল আহমেদ। অনুষ্ঠানে একাডেমির সদ্য পাসড আউট ক্যাডেটদের জন্য বৃত্তিও ঘোষণা করা হয়।

আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সোহরাওয়ার্দী বলেন, দক্ষ নাবিক তৈরিতে মেরিন একাডেমির অবদান গৌরবোজ্জ্বল। তাই এখানকার প্রাক্তন শিক্ষার্থীদেরও উচিত বিশ্ব নৌ অঙনে বাংলাদেশের শক্ত ভিত গড়ে তোলা। পাশে থাকতে হবে যেকোন নাবিকের দুঃসময়েও।

জেনারেল সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, প্রতিবছর চাকরির বাজারে যৌক্তিকসংখ্যক ক্যাডেট যোগ হওয়া উচিত। নতুনদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা পুরোনোদের দায়িত্ব বলেও মত দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফসিউর রহমান, ফয়সাল আল আসাদুজ্জামান, তানিয়া বেগম, রেদওয়ান সাজিদ ও অঙন দাশ প্রাঙ্গণ। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফল ড্র।

ব্যাগে লাখ ইয়াবা, জব্দ তালিকায় ‘৪০০ পিস’

চট্টগ্রাম-কক্সবাজার রুট: দোহাজারীতে আটকা ট্রেনের গতি

‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’: চট্টগ্রামের এসপির উদ্দেশে সন্ত্রাসী রায়হানের পোস্ট

গ্যাস-সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন

দ্রুত জাহাজ উদ্ধারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রশংসাপত্র দিল সিএমএ সিজিএম

হাতিয়ায় নদীতে অবৈধ ঘের নির্মাণের বিরুদ্ধে যৌথ অভিযান, আটক ২২

সরকারি সময়সূচি মানছে না মাদ্রাসা, অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ: সাব পোস্টমাস্টারকে ১৬ লাখ টাকা জরিমানা

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণের

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রস্তুতি, পরিদর্শনে বিভাগীয় কমিশনার