হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় আগুনে পুড়ে ঘুমন্ত স্বামী–স্ত্রীর মৃত্যু

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ঘুমন্ত অবস্থায় আগুনের পুড়ে স্বামী–স্ত্রী মারা গেছেন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়িতে এ আগুন লাগে।

স্থানীয় ইউপি সদস্য লিটন চৌধুরী জানান, গভীর রাতে নিমাই ও তাঁর স্ত্রী ঘুমিয়ে ছিলেন। তাঁদের রান্না ঘরে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এর আগেই ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। নিমাই ও তাঁর স্ত্রীর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। ভোরে প্রতিবেশীরা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় বিকেল ৫টার দিকে অ্যাম্বুলেন্সেই নিমাইয়ের মৃত্যু হয়। মিলনবালাকে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে তিনিও মারা যান।

হাতিয়া থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ