হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজা কাশেমের অবৈধ ইয়ার্ডে উচ্ছেদ চলছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবৈধভাবে নির্মাণ করা রাজা কাশেমের ইয়ার্ডে উচ্ছেদে অভিযান চলছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে বন বিভাগের জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করা রাজা কাশেমের সেই ইয়ার্ডে উচ্ছেদ অভিযান চলছে। আজ বুধবার সকাল ৯টা থেকে এ অভিযান শুরু হয়। এই প্রতিবেদন লেখার (দুপুর ১টা ২৪) সময়ও অভিযান চলছিল।

উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি আজকের পত্রিকাকে বলেন, জেলা প্রশাসন, বন ও পরিবেশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদন ছাড়াই বনভূমি দখল করে অবৈধ ইয়ার্ডে স্থাপনা নির্মাণ করায় সেটি ভেঙে দেওয়া হচ্ছে।

অভিযানে অংশ নেওয়া সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রাজাক কাশেমের অবৈধভাবে নির্মাণ করা ইয়ার্ডটি উচ্ছেদে সকাল ৯টা থেকে অভিযান চলছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বন বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা ইয়ার্ড নিয়ে এর আগে গত ১২ এপ্রিল ‘বন-সাগর ধ্বংসের রাজা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক আজকের পত্রিকা। সংবাদ প্রকাশের পরপরই নির্মাণাধীন ইয়ার্ডের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন। আজ ইয়ার্ডটির কার্যালয়টি ভেঙে দেওয়া হচ্ছে।

চট্টগ্রামে ইস্পাহানী বস্তিতে আগুন, ৩০ পরিবারের সব পুড়ে ছাই

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দল ছাড়ার ঘোষণা আ.লীগ নেতার, ‘সুবিধাবাদী’ বললেন নেতা-কর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

মোংলা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল, ডিপো ম্যানেজার বরখাস্ত

চট্টগ্রামে সাগরিকায় কোল্ডস্টোরেজে আগুন

জ্বালানি তেল: চাহিদা বাড়লেও সরবরাহ কমানো হয় ২৫ শতাংশ

সীতাকুণ্ডে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা: আরও তিন আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে তেলসংকটকে পুঁজি করে গ্যাসচালিত যানেও বাড়তি ভাড়া আদায়

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির মামলায় গ্রেপ্তার ১