হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীর অবৈধ দখলদারদের তালিকা তৈরিতে আরও ২ সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর দখল করে গড়ে উঠা অসংখ্য অবৈধ স্থাপনা। সম্প্রতি শাহ আমানত সেতু এলাকা থেকে তোলা। ছবি-হেলাল সিকদার

কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা ও প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্টদের আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কর্ণফুলী নদী রক্ষায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা জনস্বার্থের মামলায় ২০২৩ সালের ১৪ নভেম্বর রুল জারির পাশাপাশি নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপের নির্দেশ দিয়েছিলেন আদালত। একই সঙ্গে অবৈধ দখলদারদের তালিকা ও জরিপ প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

আদালত ওই কাজের জন্য তিন মাস সময় বেঁধে দিয়েছিলেন। জরিপের ভিত্তিতে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশনা এখনো পালিত হয়নি।

আদালতের নির্দেশের পরও প্রতিবেদন জমা দিতে না পারায় এইচআরপিবির পক্ষ থেকে আবেদন করা হয়। রোববার ওই আবেদনের শুনানি শেষে আদালত নতুন করে দুই সপ্তাহ সময় দেন।

এইচআরপিবির পক্ষে শুনানিতে অংশ নেওয়া জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘২০২৩ সালে কর্ণফুলী নদীর সীমানা জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত তা আদালতে জমা দেওয়া হয়নি। এ কারণে নদী দখল ও দূষণ অব্যাহত রয়েছে। এই দখল-দূষণ চট্টগ্রামের বাসিন্দাদের ওপর মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করছে।’

মামলায় এইচআরপিবির পক্ষে পিটিশনার অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার আহাদ চৌধুরী। বিবাদীদের মধ্যে পরিকল্পনা, নৌপরিবহন, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব; চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মোট ১৯ জন রয়েছেন।

বাদীপক্ষে শুনানিতে আরও অংশ নেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান।

চন্দনাইশে নির্যাতনের অভিযোগে যুবকের মৃত্যু, স্ত্রীসহ গ্রেপ্তার ৩

প্রিন্টিং মেশিনের ঘোষণায় এল সিগারেটের জাল স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকি

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন আসামি, চার ঘণ্টা পর আটক

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা, প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় ওসিসহ ৬ পুলিশ আহতের অভিযোগ, গ্রেপ্তার ১৬

সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস ডোবায় পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন ইউরিয়া সার জব্দ, আটক ১