হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে করোনা শনাক্ত হয়েছে আরও ৩১ জন

প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটিতে করোনা শনাক্ত হয়েছে আরও ৩১ জন। ১৭৫ জনের নমুনা পরীক্ষায় করে এ ফল পাওয়া যায়। এতে শনাক্তের হার ১৭ দশমিক ৭১ শতাংশ। 

গতকাল মঙ্গলবার রাতে পাওয়া প্রতিবেদনে আক্রান্তদের মধ্যে নয়জন রাঙামাটি সদর উপজেলার বাসিন্দা। বাকি ১১ জন কাপ্তাইয়ে, কাউখালীতে তিনজন, নানিয়ারচরে তিনজন, বিলাইছড়িতে তিনজন, লংগদুতে দুজন। 

এ পর্যন্ত জেলায় নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৩৯৯ জনের। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয় ৩ হাজার ৫শ ৭৫ জন। এ হিসেবে জেলায় সামগ্রিক করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩১ জন। 

এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৮ হাজার ৮৮৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩২ হাজার ৪৩৯ জন। রাঙামাটি সরকারি কলেজে হাসপাতালের অস্থায়ী আইসোলেশন সেন্টারে ভর্তি হয়ে সেবা নিচ্ছে ১৩ জন রোগী। ৮০০ জন রোগী হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। 

জেলা করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, উপসর্গ পরিবর্তন হতে পারে সে হিসেবে ওষুধেরও পরিবর্তন বা নতুন ওষুধ যোগ হবে। ঘরে থাকা রোগীদের অক্সিজেন মাপতে হবে। যার অক্সিজেন লেভেল কমে যাবে তাকে আইসোলেশন সেন্টারে আসতে হবে। সে জন্য রাঙামাটির সবাইকে ০১৭৩০৩২৪৭৭৫ নম্বরে যোগাযোগ করতে হবে। 

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা