হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে এক যুবক বসে থাকেন। আজ রোববার দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল পশ্চিমপাড়া এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই যুবককে উদ্ধার করেন। 

বৈদ্যুতিক টাওয়ার থেকে নামিয়ে আনা যুবক নাসির উদ্দীন (৩৫) নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামে বসবাস করেন বলে ফায়ার সার্ভিসকে জানিয়েছেন। 

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়া নাসির উদ্দীন মানসিক ভারসাম্যহীন। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে সবার অজান্তে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন নাসির উদ্দীন। স্থানীয়রা দেখতে পেয়ে ওই যুবককে নেমে আসতে বলেন। কিন্তু তিনি কর্ণপাত করেননি। পরে বুড়িচং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বুড়িচং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাঁকে নামিয়ে আনতে সক্ষম হন। 

বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান সরকার জানান, খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় দুপুর দেড়টায় সময় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মাথায় ও মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর পর স্থানীয় ইউপি মেম্বারের হেফাজতে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ