হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় ২০ লাখ টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন কসমেটিক, মেহেদি ও চকলেট আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। 

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম। এ সময় তাঁকে সহযোগিতা করেন শশীদল বিওপির বিজিবি সদস্যরা। 

মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় রেলস্টেশন এলাকা থেকে ভারতীয় বিভিন্ন কসমেটিক সামগ্রী, মেহেদি ও চকলেট আটক করা হয়, যার বাজার মূল্য ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ টাকা। পরে জব্দকৃত মালামাল বিজিবির হেফাজতে দেওয়া হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, ‘শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যায় চোরাচালানকারীর দল। তারা ট্রেনে চোরাই পণ্য তুলে দেয়। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ