হোম > সারা দেশ > চট্টগ্রাম

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর কান্না, ‘একেবারে নিঃস্ব হয়ে গেলাম’

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের হাটহাজারীতে মিষ্টির দোকানে আগুন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে মিষ্টির দোকান পুড়ে গেছে। আজ বুধবার সকালে রাঙামাটি মহাসড়কের ইছাপুর ফয়জিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ৬০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক মো. সাইফুল। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আগুনে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এ ঘটনায় আমার ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে সাইফুলের মালিকানাধীন মধুবন সুইটস নামের প্রতিষ্ঠানে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, রাঙামাটি মহাসড়কের ইছাপুর বাজারে মধুবন সুইটস নামের একটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন